সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সিঙ্গাপুরে শারীরিক চেকআপ শেষে দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
সিঙ্গাপুরে এরশাদের সফরসঙ্গী হিসেবে ছিলেন জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের, দলের মহাসচিব এবিএম রুহুল রুহুল আমিন হাওলাদার এমপি, জিয়াউদ্দিন বাবলু এমপি, পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য মেজর অব. খালেদ আখতার, নাসরিন জাহান রত্না এমপি প্রমুখ।
বিমানবন্দরে হুসেইন মুহম্মদ এরশাদকে অভ্যর্থনা জানাতে দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভ রায়, শ্রমপ্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, এসএম ফয়সল চিশতি, তাজুল ইসলাম চৌধুরী এমপিসহ জাপার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।ফলোআপ চিকিৎসা করাতে এরশাদ ২ ডিসেম্বর সিঙ্গাপুর যান।
জেড





