পল্লীকবি জসিম উদ্দিনের নামে পদ্মাসেতুর নামরকণের দাবি জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল এলায়েন্স (বিএনএ) এর চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে নাজমুল হুদা দাবি করেন, তিনি যখন যোগাযোগমন্ত্রী ছিলেন(২০০১-২০০৬) তখন পল্লীকবি জসিমউদ্দিনের নামে দেশের বৃহত্তম সেতু পদ্মাসেতুর নামকরণের সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ পদ্মাকে নিয়ে পল্লীকবির অনেক কাব্য রচনা বাংলাদেশের পল্লীসংস্কৃতির প্রসার ঘটিয়েছে।

তিনি জানান, যোগাযোগ মন্ত্রী থাকা অবস্থায় পদ্মাসেতুর যে নকশা তিনি প্রনয়ণ করেছিলেন রেলওয়ে ব্যবস্থাসহ সড়কের চার লেন সমন্বয়ে সে নকশাটি ছিল এক তলা বিশিষ্ট এবং এর খরচও ছিল বর্তমানের পরিকল্পিত ব্যয়ের প্রায় অর্ধেক। বিশ্বব্যাংক জাইকা ও এডিবিসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানও অর্থ সংকুলানের জন্য আগ্রহ প্রকাশ করেছিলো।

ঢাকা, ১ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস