সরকারের শেষের দিকে শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠিত হবে। খুব শিগগিরই জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
সোমবার বিকালে সচিবালয়ে বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল আই’ আয়োজিত কৃষি বাজেট শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, জেলা পরিষদের নির্বাচন কখনই হয়নি। অথচ জেলা বোর্ড ব্রিটিস আমলে খুবই গুরুত্বপূর্ণ ছিলো।
তিনি বলেন, স্থানীয় সরকার যখন শক্তিশালী হবে এবং তাদের হাতে ক্ষমতা দেওয়া গেলে উন্নয়ন ত্বরান্নিত হবে।
কৃষি সম্প্রসারণ সম্পর্কে তিনি বলেন, কেউ কেউ মন দিয়ে কাজ করছে। আবার অনেকেই কাজ করার জন্য করছে যে কারণে কৃষিতে উদ্ভাবিত নতুন নতুন প্রযুক্তি মাঠ পর্যাইয়ে ছড়িয়ে দেওয়া যাচ্ছে ।
[b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]