‘সেলফি’ তোলার কত যে রকম ফের তা ফেসবু বা পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে। চুরি করতে গিয়ে ঘুমন্ত গৃহকর্তার সঙ্গে সেলফি তোলার মতো ঘটনাই যেন ঘটল গত কাল।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে জাতীয় প্রেসক্লাবসংলগ্ন কদম ফোয়ারা মোড়ে আচমকা পুলিশের প্রিজন ভ্যান হামলা চালিয়ে তিন নেতাকে ছিনিয়ে নিয়ে গেছে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা। বিকাল ৩টা ৪০ থেকে ৩টা ৪৫ মিনিট- এই পাঁচ মিনিটে এ হামলা চালিয়ে আসামি ছিনতাই করা হয়।
তবে মজার ব্যাপার হচ্ছে- আসামি ছিনতাই শেষে হামলাকারীদের সেলফি তোলার হিড়িক দেখে মনে হয়েছে যেন তারা পিকনিক করতে এসেছে। এ ছবি পরে ফেসবুকে ভাইরাল হয়ে যায়।
এমবি





