দেশের জনগণের ভোটের অধিকার ফিরে পেতে চিকিৎসকদের ঐক্যবদ্ধভাবে নিজ নিজ অর্পিত দায়িত্ব পালনের প্রশ্নে বিকল্প নেই বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিট থেকে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে “গণতন্ত্র, জনগনের ভোটাধিকার পুনরুদ্ধার, মানবাধিকার রক্ষা ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি” শীর্ষক বরেণ্য চিকিৎসকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।
সূত্র জানায়,খালেদা জিয়া চিকিৎসকদের উদ্দেশ্য বলেন,ধৈর্য ধরুন। ধৈর্য্যর ফল বিফলে যায় না। আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলনে আছি। মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করতে পারলে একটি জন সমর্থনহীন সরকারের পতন ঘটাতে পারবো না কেন?
খালেদা জিয়া তার দেয়া প্রায় ত্রিশ মিনিটের বক্তব্যে বলেন, বিজয় আমাদের সুনিশ্চিত। এখন শুধু আমাদেরকে দেশের জনগণের পাশে দাড়াতে হবে তাদের মৌলিক অধিকার ,গণতন্ত্র ,স্বাধীনতা র্স্বাবভৌমত্বকে রক্ষা করে প্রাতিষ্ঠানিক রুপ দিতে।
খালেদা জিয়া বলেন,আপনাদের প্রত্যককেই নিজ নিজ কর্মস্থলে দায়িত্বশীল ও সচেতন হওয়ার পাশাপাশি সরকারের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে হবে । যাতে করে দেশের সাধারণ জনগণ এই অত্যাচারি সরকারের প্রতি তাদের হারানো আত্মপ্রত্যয় ফিরে পায়।
সূত্র আরো জানায়,দশম জাতীয় সংসদ নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, আজ অনেকে বলছেন, নির্বাচনকালীন সর্বদলীয় সরকার ও দশম জাতীয় সংসদ নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। আমি মনে করি,নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল। আজ দেশে বিদেশে সবাই বলছে, নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। মাত্র ৫ ভাগ মানুষ ভোট দিয়েছে। একটা হাস্যকর নির্বাচন হয়েছে। নতুন নির্বাচন নিয়ে আমরা সরকারের সঙ্গে সংলাপ সমঝোতায় বসতে চাই। নইলে আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করা হবে। বিজয় আমাদের হবেই ।
রাজনীতি
ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই : খালেদা জিয়া
দেশের জনগণের ভোটের অধিকার ফিরে পেতে চিকিৎসকদের ঐক্যবদ্ধভাবে নিজ নিজ অর্পিত দায়িত্ব পালনের প্রশ্নে বিকল্প নেই বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া





