জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যথাসময়ে মাঠে থাকবেন।

তার অংশগ্রহণ নিয়ে কোনো ধুম্রজাল নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। দলের চেয়ারম্যান এরশাদ নির্বাচনে অংশ নেবেন।

আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে শনিবার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাথে সাক্ষাৎ শেষে এ কথা বলেন রুহুল আমীন হাওলাদার।

রূহুল আমিন হাওলাদার বলেন, একটি পক্ষ এরশাদকে নিয়ে নানাধরণের অপপ্রচার চালাচ্ছে। যার কোনো ভিত্তি নেই। তিনি অবশ্যই নির্বাচনে অংশ নেবেন। এরশাদ বাসায় আছেন, চাইলে যে কেউ ফোন দিতে পারেন বলে জানান তিনি।

জাতীয় পার্টিতে মনোনয়ন বাণিজ্য হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, দলে মনোনয়ন বাণিজ্যের কোনো সুযোগ নেই। এসব তথ্য সম্পুর্ণ মিথ্যা ও অপপ্রচার। ৪৫ বছরের রাজনীতিতে মনোনয়ন বাণিজ্যের প্রশ্নই আসে না।

ইসিতে আসার কারণ জানতে চাইলে জাপা মহাসচিব রূহুল আমিন হাওলাদার বলেন, ঢাকা-৬ আসনে ইভিএমে ভোট হবে। এই আসনে মহাজোটের প্রার্থী কাজী ফিরোজ রশিদ।

তিনি ইভিএম সম্পর্কে নানা তথ্য জানতে এসেছেন। ইভিএম নিয়ে মানুষের মনে অনেক ভয়ভীতি আছে, এসব ভীতি দূর করতেই তিনি নির্বাচনে কমিশনে এ সম্পর্কে জানতে এসেছিলেন। তার সাথেই আমি এসেছি।

এএস