শনিবার (১১ মার্চ) সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে মানববন্ধন হবে। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

গত আড়াই মাসে তারা সারা দেশে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ ও বিভাগীয় সমাবেশ করেছে যুগপৎভাবেই। এরপর গত ১২ ফেব্রুয়ারি থেকে তারা ইউনিয়ন পর্যায় থেকে পদযাত্রার কর্মসূচি শুরু করে।

গত ১০ ডিসেম্বর কমলাপুরে গোলাপবাগ মাঠে ঢাকার বিভাগীয় সমাবেশ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সরকারের পদত্যাগের দাবিতে বিরোধী রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে যুগপৎ আন্দোলনে নামার ঘোষণা দেন।

এতে ১৯৯৬ সালে সংবিধানে সংযোজিত ধারা ৫৮- খ, গ ও ঘ’এর আলোকে দল নিরপেক্ষ একটি অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচনের দাবি জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী দলের সাত সংসদ সদস্য পদত্যাগও করেন।

এনএইচ