সকল অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সদা তৎপর থাকার আহবান জানিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৩ এর সংসদ সদস্য ডা. দীপু মনি।
চাঁদপুর জেলা পুলিশের মতবিনিময় সভায় শনিবার বিকালে এ আহবান জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আমির জাফর।
সম্প্রতি সারাদেশে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা, বিগত দিনের বিভিন্ন অপরাধ দমনে দায়ের করা মামলা ও অভিযোগের অগ্রগতি নিয়ে সভায় আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, এএসপি (হেডকোয়ার্টার) সচিন চাকমা, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাইয়ুম, ওসি তদন্ত মো. আরিছুল হক, সেকেন্ড অফিসার মো. মাহবুবুর রহমান মোল্লা ও হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
সভায় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]