জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুইয়া জুয়েলকে আটক করা হয়েছে পুলিশ।

আজ (শুক্রবার) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর রাজাবাজারের বাসা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক দফতর সম্পাদক মো. আক্তারুজ্জামান বাচ্চু। তিনি জানান, শেরে-বাংলা থানা পুলিশ আবদুল কাদির ভুইয়া জুয়েলকে আটক করে থানা নিয়ে যায়।

রাত ৯টার দিকে জুয়েলকে শেরে-বাংলা থানায় নেয়া হয় বলে থানার একটি সূত্র নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলতে রাজি হননি।

এমবি