‘আমাদের দেশে একটা রাজনীতি আছে, যারা লাশের রাজনীতি করে, লাশের গন্ধ তাদের কাছে আতরের গন্ধ মনে হয় বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। 

আজ শুক্রবার শেরপুরের নালিতাবাড়ীর দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র ও অনুদানের টাকা বিতরণের সময় এ মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, শুকুনের মত আমাদের দৃষ্টি নিচের দিকে নয়। কোনো লাশের দিকে নয় বরং আমাদের দৃষ্টি উন্নয়নের দিকে, আমাদের দৃষ্টি আকাশের দিকে।

তিনি বলেন, ‘জাতিসংঘ বলছে, বাংলাদেশ আর গরিব দেশ না। বাংলাদেশ নিম্ন মধ্যবিত্ত দেশে পরিণত হয়েছে। আমরা নিম্নও থাকব না, উচ্চবিত্ত হব।’

এ সময় কৃষিমন্ত্রীর সঙ্গে ছিলেন শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার (এসপি) মেহেদুল করিম প্রমুখ।

এসএইচ