আটক তিন আইনজীবীকে নিয়ে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের বক্তব্যকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন সুপ্রীম কোর্ট বার কাউন্সিলের সভাপতি এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
সুপ্রীম কোর্টে বার সভাপতির নিজ কক্ষে বৃহস্পতিবার দুপুরে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘কোনো আইনজীবী জঙ্গী অর্থায়নে জড়িত নয়। তারপরও যদি প্রমাণিত হয় তবে অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। আসামিদের গ্রেফতারের পরপরই তাদের বিরুদ্ধে অভিযোগ এনে বক্তব্য দেওয়া দুঃখজনক।’
জঙ্গি অর্থায়নে জড়িত থাকার অভিযোগে বুধবার গ্রেফতার হওয়া সুপ্রীম কোর্টের তিন আইনজীবীকে চার দিন করে রিমাণ্ডে নিয়েছে পুলিশ। আইনজীবী তিন জন হলেন, অ্যাডভোকেট শাকিলা ফারজানা, অ্যাডভোকেট লিটন এবং অ্যাডভোকেট বাপন। বুধবার ভোররাতের দিকে রাজধানী ঢাকা থেকে এদের গ্রেফতার করা হয়।
তারা তিন জনই ঢাকা সুপ্রিম কোর্ট বারের আইনজীবী বলে জানিয়েছেন চট্টগ্রাম র্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) সোহেল মাহমুদ।
এএইচ





