আওয়ামী লীগের কাজই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার ফেরি করা মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বিদেশিদের সম্মানে দেয়া ক্রেস্টে যেমন সোনা নেই, তেমনি আওয়ামী লীগেরও মুক্তিযুদ্ধে কোনো অবদান নেই।
রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত মুক্তিযুদ্ধের চেতনা-বিনাশী আওয়ামী সরকারের ক্রেষ্ট কেলেংকারীর সাথে জড়িতদের শাস্তির দাবীতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ক্রেস্ট জালিয়াতির কারণে এই প্রজন্মের লোকেরা আওয়ামী লীগকে চিনতে পারছে। আর আওয়ামী লীগকে ভালভাবে চিনতে হলে খন্দকার মোশতাকের মন্ত্রী সভার সদস্যদের চিনতে হবে। কারণ ৭৫এর ১৫ আগস্টের পরে খন্দকার মোশতাকের মন্ত্রী সভার সদস্যদের যিনি শপথ পাঠ করিয়েছিলেন সেই এইচ টি ইমাম আজ প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ উপদেষ্টা।
দেশ আজ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে দাবী করে তিনি বলেন, ৫জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনে দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করার কারণেই এরা এখন টাকার বিনিময়ে মানুষ খুন করছে। না হয় একটি প্রশিক্ষিত বাহিনীর সদস্যরা এভাবে টাকার বিনিময়ে মানুষকে হত্যা করতে পারে না।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, মাত্র ৫শতাংশ লোকের ভোটে ক্ষমতায় এসে সরকারের লোকজনের কথা শুনলে মনে হয় তারা না জানি কত লোকের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছে।
মেজর হাফিজ বলেন, নারায়ণগঞ্জ ও ফেনীর খুনের ঘটনায় সরকারের লোকজনই জড়িত ছিল সেটি এখন পরিষ্কার। কিন্তু এসব খুনীরা ধরা পড়লেও দেখা যাবে আওয়ামী লীগের দলীয় রাস্ট্রপতির কারণে তারা মৃত্যুদন্ডপ্রাপ্ত হলেও ক্ষমা পেয়ে যাবে। কারণ আওয়ামী লীগের যেই রাস্ট্রপতি হন তার কাজই হল খুনীদের মাফ করে দেয়া।
বিএনপির এই নেতা বলেন, আমরা দেশকে স্বাধীন করার জন্য যেভাবে যুদ্ধ করেছিলাম। এমনিভাবে দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আবারো আমরা সংগ্রাম করব। না হয় আমাদের ভবিষ্যত প্রজন্ম আমাদের দায়ী করবে।
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, কল্যান পার্টির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইবরাহীম, বিশিষ্ট আইনজীবি ড. তুহিন মালিক, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাঈল হোসেন বেঙ্গল প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ২৫মে,(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
রাজনীতি
আ'লীগের কাজই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার ফেরি করা: হাফিজ
আওয়ামী লীগের কাজই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার ফেরি করা মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বিদেশিদের সম্মানে দেয়া ক্রেস্টে যেমন সোনা নেই, তেমনি আওয়ামী লীগেরও মুক্তিযুদ্ধে কোনো অবদান নেই।





