মানুষের বোঝা দরকার একটা অনির্বাচিত সরকারের দেশে কখনো গণতন্ত্র থাকে না। আর গণতন্ত্র না থাকায় আমাদের চরম মূল্য দিতে হচ্ছে বলে মন্তব্য করেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
বুধবার (২২মে) জাতীয় প্রেসক্লাবে গণফোরাম আয়োজিত 'কৃষক-জনতা এক হও সরকার হটাও-দেশ বাঁচাও' স্লোগানে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ড. কামাল বলেন, সরকার ধান না কেনায় কৃষক বাধ্য হচ্ছে ক্ষেতে আগুন লাগিয়ে দিতে। সরকারের কোন কৃষি নীতি নেই। যে ঘোষণাগুলো আছে সেগুলোও মানছে না সরকার। সরকার ধান উৎপাদনের কথা বলে কিন্তু উৎপাদনের পর কৃষকের উৎপাদন খবচ তুলে দিতে ব্যর্থ হচ্ছে।
তিনি আরও বলেন, সকল ক্ষেত্রে ব্যর্থ এই সরকার। দায়িত্বহীন সরকার সাধারণ কৃষি জনগণের প্রতি দায়িত্ব নিতেও ব্যর্থ হয়েছে।
গণফোরামের সভাপতি বলেন, দ্রুত একটি নির্বাচন দিয়ে গনতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তাই দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। সংবিধান লঙ্ঘন করে এ সরকারকে জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আজ সে জন্য মানুষকে চরম অবজ্ঞা করছে এ সরকার।
দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠা করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
জেড





