পাবনা জেলার সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল কুদ্দুসকে গত ২৪ জুন বিকেলে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ শনিবার (২৫ জুন) গণমাদ্যমে প্রদত্ত এক বিবৃতিতে এ নিন্দা জ্ঞাপন করেন।
জনাব আজাদ বলেন, "সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল কুদ্দুসকে রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই পুলিশ তাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।"
তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পুলিশ সারা দেশে আবার গ্রেফতার অভিযান শুরু করেছে। সরকারের গ্রেফতার অভিযান ও জুলুম-নির্যাতনের কারণে এবার মানুষ শান্তিতে রোজা পালন করতে পারছে না। সরকারের জুলুম-নির্যাতনের ফলে সারা দেশে এক অশান্ত অবস্থা বিরাজ করছে। মানুষ ভয়-ভীতি ও উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে বাস করছে। সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।
তিনি আরো বলেন, সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল কুদ্দুসসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেত-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।
এমআইএস





