মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েচেন, সারাদেশের বধ্যভূমি, মুক্তিযোদ্ধাদের কবর এবং সম্মুখযুদ্ধের স্থানগুলো সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। এসব স্থানের স্মৃতিস্তম্ভগুলো একই নকশায় করা হবে। মুক্তিযুদ্ধের চেতনায় মাঠ প্রশাসন তথা দেশ পরিচালনা করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছি।
আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, অধিবেশনে ডিসিরা বিভিন্ন সমস্যার কথা বলেছেন। যার মধ্যে রয়েছে এসব স্থান সংরক্ষণ করতে গেলে জমি অধিগ্রহণ। তবে সরকার ডিসিদের বিদ্যমান বাজার দরে জমি কেনার নির্দেশনা দিয়েছে।
তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর সরকারি সুবিধা সম্বলিত কাগজপত্র ইতোমধ্যে তৈরি হয়েছে। শিগগির এ সম্পর্কিত কাগজ ডিসিদের কাছে পাঠানো হবে।
মোজাম্মেল হক বলেন, বদ্ধভূমি সব একই ডিজাইনে হবে, যত জায়গায় মুক্তিযুদ্ধে সম্মুখযুদ্ধ হয়েছে সব একই ডিজাইনে হবে, সমস্ত মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইনে হবে। এগুলো ডিসিদের অবহিত করেছি।
একজন মুক্তিযোদ্ধা মারা গেলে দাফনে ১০ হাজার টাকা বরাদ্দের বিষয়ের জেলা প্রশাসকদের সুপারিশ রয়েছে’-এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, এগুলো আগেই হয়ে গেছে। ১০ হাজার টাকা নির্ধারিত হয়ে গেছে। এটা ওনাদের জানা ছিল না।
এমবি





