ভারতে সরকার পরিবর্তন হলে বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা সড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, কোনো দেশের সরকার পরিবর্তনের সঙ্গে পার্শ্ববর্তী দেশের রাজনীতিতে কেউ হস্তক্ষেপ করে না। আর ভারত আমাদের নিকটতম দেশ। এ দেশের সঙ্গে আমাদের খুব সুসম্পর্ক রয়েছে।
তবে, বিরাজমান কিছু সমস্যা রয়েছে স্বীকার করে তিনি বলেন, তিস্তা পানি চুক্তি ও ১৯৭৪ সালের সীমান্ত চুক্তি বাস্তবায়ন, এসব সমস্যাগুলো সমাধানে ভারতের পরবর্তী সরকারের কাছে আহ্বান জানানো হবে।
মন্ত্রী বলেন, ৩ হাজার ৬৬ কোটি ৮০ লাখ টাকা ব্যায়ে ৭০ কিলোমিটার এই মহাসড়ক ২ লেন থেকে ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজের দরপত্র মে মাসে আহ্বান করা হবে। সেই সঙ্গে সেপ্টেম্বরের শেষে নির্মাণ প্রতিষ্ঠানদের কার্যাদেশ দেওয়া হবে। এ সড়কে ৫টি ফ্লাইওভার, ২৬টি সেতু ও ৬০টি কালভার্ট নির্মাণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, পুলিশ সুপার সালেহ্ মোহাম্মদ তানভীর, টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান মুক্তি ও কালিহাতী উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম প্রমুখ।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
ভারতে সরকার পরিবর্তনে বাংলাদেশে প্রভাব পড়বে না
ভারতে সরকার পরিবর্তন হলে বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা সড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।





