মিন মিন করে দাবি আদায় হয় না। দাবি আদায়ের জন্যে যেখানে যা দরকার তাই করতে হবে। তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে পররাষ্ট্র মন্ত্রণালয় মিন মিন করলে কিভাবে হবে? তাদেরকে আরও সোচ্চার, আরও প্রতিবাদী হতে হবে বলে মন্তব্য করেছেন বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. বদরুদ্দৌজা চৌধুরী।
মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবে 'তিস্তাসহ ভারত-বাংলাদেশের আন্ত:সীমান্ত নদী সমূহের পানির ন্যায্যহিস্যা আদায়ের উপায়' শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেছেন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, তিস্তার পানি কমে যাওয়ায় সরকারের প্রতিবাদের কোন ভাষা নাই। ভারতের নির্বাচনের পর নাকি তারা কথা বলবে।
এসময় তিনি বলেন, আজকে এদেশকে শক্তিশালী করার একটাই উপায় তাহলো জনগনের সরকার।
সাবেক রাষ্ট্রপতি এরশাদকে উদ্দেশ্য করে বলেন,তিনি পদত্যাগ করবেন কার কাছে তা নাকি খুঁজে পাচ্ছেন না, ভাবটা এমন যে তিনি একাই সিংহপুরুষ বাকি সব চুয়া।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর
[/b]