শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপারের অবসরোত্তর ছুটি বাতিল করে তাকে আরো দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করে তাকে একই মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

আগামী ২ আগস্ট থেকে মিকাইল শিপারের মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। ১৯৮২ বিশেষ ব্যাচের কর্মকর্তা মিকাইল শিপার আগামী ১ আগস্ট অবসরোত্তর ছুটিতে যাবেন।

সিলেটের মৌলভীবাজারে জন্ম নেওয়া এই কর্মকর্তা এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

কেএইচ