উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। 

আজ (০৯ মে) বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁকে সিঙ্গাপুর নেওয়া হয়।

মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারী (এপিএস) মো. মমিনুর রহমান সুজন সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

সুজন বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে। মওদুদ আহমদের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী হাসনা জসীম উদদীন মওদুদ। ব্যারিস্টার মওদুদের দ্রুত আরোগ্য কামনায় তাঁর স্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

গত ০৫ মে (রোববার) বুকে ব্যথা, শ্বাস-প্রশ্বাসে সমস্যাসহ হৃদরোগে আক্রান্ত হয়ে ব্যারিস্টার মওদুদ রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন।

সেইদিন ব্যারিস্টার মওদুদের ব্যক্তিগত সহকারী সুজন বলেন, শনিবার (০৪ মে) থেকে স্যার বুকে ব্যথা ও শ্বাস কষ্টে ভুগছিলেন। রোববার (০৫ মে) স্যারের একটি মামলা ছিলো হাইকোর্টে। আদালতে প্রবেশ করে অসুস্থতার মধ্যে তিনি পড়ে যান। দ্রুতই তাকে এ্যাপেলো হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে। স্যার সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) আছেন। 

এমবি