শনিবার (২১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে মানিকগঞ্জ জেলা যুবলীগের আয়োজনে খান বাহাদুর উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বিএনপি ভোটে আসতে চায় না, ভোটের কথা বলে না। বিএনপি জানে জনগণ তাদের ভোট দেবে না, তাই তারা নির্বাচনে আসে না।

বিএনপি শুধু রাস্তাঘাটে মিছিল করে, ভাংচুর করে, গাড়ি পোড়ায়, ইটপাটকেল মারে। তারা ক্ষমতা নিয়ে গ্রেনেড হামলা করবে, মানুষকে না খাইয়ে রাখবে, আগুনে পোড়াবে। ক্ষমতায় থেকে তারা সার, বিদুৎ লুটপাত করেছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনার ব্যয়বহুল চিকিৎসা মাননীয় প্রধানমন্ত্রী মানুষকে বিনামূল্যে দিয়েছেন। একজন ব্যক্তির টিকার জন্য ১০ থেকে ১৫ হাজার টাকা ব্যয় হয়েছে।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আযম খান, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম-আহ্বায়ক মাহবুবুর রহমান জনিসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমআই