আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১০৩ তম অধিবেশনে বাংলাদেশ আগামী ২০১৭ সাল পর্যন্ত আইএলও গর্ভানিং বডির ডেপুটি মেন্বার নির্বাচিত হয়েছে। এই সাফল্যের জন্য প্রধানমন্ত্রী, শ্রম প্রতিমন্ত্রী এবং আইএলও’এর বাংলাদেশের কান্টিডিরেক্টরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রিয় নেতৃবৃন্দ।
বৃহ্পতিবার  এক প্রেস বিজ্ঞপ্তিতে  জাতীয়  শ্রমিকলীগের সভাপতি আলহজ্ব শুক্কুর মাহমুদ,কার্যকরী সভাপতি ফজলুল হক এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যডভোকেট হুমায়ুন কবির এই অভিনন্দন জানান।
নেতৃবৃন্দ আগামীতে শ্রমিক লীগের অন্তর্ভুক্ত সব ইউনিয়নের নেতারা বাংলাদেশ সরকার এবং আইএলও-এর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রত্যয় ব্যক্ত করেন।
[b]ঢাকা, একে, ৫ জুন ( টাইমনিউজবিডি.কম) //কেএইচ
[/b]