আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ কার্ড পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া।
বিএনপির পক্ষ থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বিএনপি এর সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন এই কার্ড পৌঁছে দেন। আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক আবেদুর রহমান লিটু এবং সেকান্দার আলী বিএনপি নেত্রীর ঈদ কার্ড গ্রহন করেন।
বিএনপির সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি টাইমনিউজবিডি.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এমআর/এসএইচ





