২০ দলীয় জোটের নাটোরের জনসভার তারিখ দুই দিন পিছিয়ে ১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার রাতে বিএনপির গুলশান অফিস সূত্র এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, নাটোরের জনসভা ৩০ অক্টোবরের পরিবর্তে আগামী ১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে ও অব্যাহত গুম-খুনের প্রতিবাদে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন জেলা সফর করছেন খালেদা জিয়া।
২০ দলীয় জোট আয়োজিত এসব জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনবিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার।
দেশব্যাপী সফরের অংশ হিসেবে এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, জামালপুর, নীলফামারী সফর করেন বেগম জিয়া।
জেএ





