সংবাদ সম্মেলন আহবান করেছেন বিরোধীদলের নেতা রওশন এরশাদ। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় সংসদের মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন রওশন।
সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠনেতা ও প্রাক্তন মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রাক্তন মন্ত্রী অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, বিরোধীদলীয় চিফ হইপ তাজুল ইসলাম চৌধুরী, ফখরুল ইমাম এমপিসহ দলীয় সাংসদদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এআর





