ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেছেন,'ইসলামী ছাত্রশিবির একমাত্র আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে না। জেল-জুলুম নির্যাতন করে শিবিরের অগ্রযাত্রাকে এ সরকার রুখতে পারবে না। মেধা, যোগ্যতা ও আদর্শ দিয়ে জনবিরোধী কার্যক্রম প্রতিরোধ করা হবে।
বুধবার সিরাজগঞ্জ শহর সাথী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন,ছাত্রশিবিরের প্রতিটি কর্মীকে মেধা ও যোগ্যতার বিকাশ সাধনের মাধ্যমে এবং আদর্শ নাগরিক হয়ে জনগণের হৃদয়ে স্থান করে নিতে হবে। সাহসিকতার সাথে দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। শহীদ ও নির্যাতিত ভাইদের রক্তে রঞ্জিত এ আন্দোলনকে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যেতে হবে।
সামনের আন্দোলনে বিগত সময়ের চেয়ে বেশী ভূমিকা রেখে জালিম সরকারকে বুঝিয়ে দিতে হবে সিরাজগঞ্জের জনগণ শিবিরের সাথেই আছে।
সিরাজগঞ্জ শহর শিবিরের সভাপতি রাশেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক শাহিন আহমেদ খান,জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা শাহিনুর আলম,সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারী জাহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ শহর জামায়াতের আমীর অধ্যাপক শহীদুল ইসলাম,জেলা শিবিরের সভাপতি সোলাইমান হোসেন,সেক্রেটারি শামীম রেজা প্রমুখ।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]