ভারতকে বিদ্যুৎ ও করিডোর দেয়ার প্রতিবাদে রাজধানীতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিলে পুলিশি হামলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার সকাল ৮টায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাবিস্কো মোড়ে মিছিল বের করলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৮টায় জামায়াত-শিবিরের দুই শতাধিক নেতাকর্মী মিছিল বের করে।
এ সময় টহলরত পুলিশ মিছিলে বাধা দেয় এবং থানায় খবর দিয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে মিছিলে হামলা চালায়। এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে মিছিলটি ছত্রভঙ্গের চেষ্টা করে।সমাবেশের শেষ পর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও উপর্যুপরি গুলিবর্ষণ করে।
এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে দাবি দলটির।
এদিকে ঢাকা মহানগর উত্তর শিবিরের প্রচার সম্পাদক হাসিফুর রহমান সাগর দাবি করেছেন, পুলিশ তাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে কয়েক জন শিবির কর্মীকে আটক করেছে এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে।
তেজগাঁও থানার অফিসার ইন চার্জ (ওসি) জানিয়েছেন, সকাল ৮টায় শিবির কর্মীরা একটি মিছিল বের করলে ধাওয়া দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়েছে। তবে মিছিল থেকে কাউকে আটক না করা হলেও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর [/b]
রাজনীতি
জামায়াতের মিছিলে পুলিশি হামলা, আহত ১০
ভারতকে বিদ্যুৎ ও করিডোর দেয়ার প্রতিবাদে রাজধানীতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিলে পুলিশি হামলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৮টায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাবিস্কো মোড়ে এ ঘটনা ঘটে





