তফসিল ঘোষণার পরেও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নতুন করে নিয়োগ, দোকান বরাদ্দসহ উন্নয়ন প্রকল্পের যে অভিযোগ উঠেছে তা অনতিবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে বিএনপি।
রোববার দুপুর ১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ দাবি জানান।
তিনি বলেন, বিএনপি মনে করে নির্বাচনের আগে এ ধরনের কর্মকা- নির্বাচনকে প্রভাবিত করবে। নির্বাচন কমিশন যদি পক্ষপাতমূলক আচরণ করে এবং অনিয়মকে প্রশ্রয় দেয় তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
এমএইচ





