হিজবুত তাহরীরের প্রচারপত্র সুপ্রিম কোর্টের বিচারপতিদের কক্ষে পৌঁছে দেওয়া হয়েছে, এ অভিযোগে একজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে কোর্ট প্রশাসন।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বুধবার সন্ধ্যায় বলেন, এদিন দুপুরে একটি ছেলে কোর্টে এসে বিচারপতি জেবিএম হাসানের কক্ষের দরজার নিচ দিয়ে প্রচারপত্র ঢোকানোর চেষ্টা করছিল। তখন তাকে আটক করা হয়। এতে তিনি জানান- সুন্দরবন কুরিয়ারের কর্মী তিনি। তাকে থানায় দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে।

বর্তমানে অবকাশকালীন ছুটি চলছে কোর্টে। তাই কয়জন বিচারপতির কাছে এটি পৌঁছে দেওয়া হয়েছে এ ব্যাপারে নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

কেএইচ