আদালতের রায়ে নয় জনগণের ম্যাডেন্ট নিয়েই দেশ চালাতে হয় মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, কিন্তু সরকার বারবার জনগণের মতামতকে প্রাধান্য না দিয়ে রিটের ওপর নির্ভর করে দেশ চালাচ্ছে।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আয়োজনে 'মিরপুর বিহারী পল্লী, নারায়নগঞ্জে, ফেনী,লক্ষীপুর হত্যাকান্ড ওরাহুর কবলে স্বদেশ'শীর্ষক গোল টেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

রফিকুল ইসলাম মিয়া বলেন, আদালতের রায় যাই হোক দেশ-বিদেশের জনগণ সবাই দেখেছে কতজন লোক নির্বাচনে ভোট দিয়েছে। আর কত জন লোক ভোট দিতে যায় নাই। কতটি দল নির্বাচনে অংম গ্রহন করেছে। এতে আদালতের রায়ের দরকার নেই। 

তিনি বলেন, গুম খুনে দেশ আতংকে পরিনত হয়েছে। প্রতিনিয়তই গুম-খুন চলছে। দেশে সুষ্ঠ নির্বাচন না হলে ক্রমান্বয়ে খারাপের দিকে যাবে। তাতে শুধু বিএনপি নয় আওয়ামী লীগ ও নিরাপদে থাকতে পারবে না।

আওয়ামী লীগে নেতা তোফায়েল বলেছেন সেনাবাহিনী দিয়ে বিএনপি দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল এমন বক্তব্যর  জবাবে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বিএনপি সামরিক শাসন বিশ্বাস করে না। বিএনপি চেয়েছিল সকল দলের অংশগ্রহনে একটি সুষ্ঠ নির্বাচন যাতে জনগনের পছন্দ অনুযায়ী ভোট দিয়ে সরকার গঠন করতে পারে।

জনগণ এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। বিএনপি অগনতান্ত্রিক পথে নয় বৈধ পথে জনগনের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে বলে জানান ব্যারিস্টার রফিকুল ইসলাম।

আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ঘরে বসে আন্দোলন আন্দোলন বললে হবে না। তাতে হাসিনা নির্বাচন দিবে না। জনগণকে সংগঠিত করে জেল জুলুম উপেক্ষা করে সকল পেশার মানুষকে একত্রিত করে রাজপথে আন্দোলন করে সরকারকে নির্বাচন দিতে বাধ্য করতে হবে।

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গনির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন, এনডিপির চেয়ারম্যান গোলাম মোর্তজা প্রমুখ।

ঢাকা, এমএইচ, ২০ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস