প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের সভাপতি ও ছাত্রলীগ নেতা নূরে আলম সিদ্দিকী বলেছেন, শেখ হাসিনা-খালেদা জিয়ার এই দুই পরিবারের হাত থেকে থেকে দেশকে মুক্ত করতে হবে।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেঞ্জ লাউঞ্জে‘ ঐতিহাসিক ৭ই জুন ৬ দফা দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান।
সাবেক ছাত্রলীগ নেতা বলেন, এই দুই নেত্রীর পিছনে ঘুরলে কবরে কিছুই নিয়ে যেতে পারবো না। শেয়ার বাজার ৩৩ কোটি লুট হয়ে গেলে। এই বাজেটে খেটে খাওয়া মানুষের সুসংবাদ নেই।’
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন শেয়ার বাজারে দূর্নীতিকারীদের আইনের আওতায় আনবে। কিন্তু শেখ হাসিনা তাদের আইনের আওতায় আনতে পারেনি।
অপর দিকে বেগম খালেদা জিয়া ছেলের মামলা প্রত্যাহার ও বাড়ি ফিরে পাওয়ার জন্য আন্দোলন করছে। তারা দুই জনই দেশের জন্য কথা বলেনা।’
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে নূরে আলম সিদ্দিকি বলেন, আপনি মালয়েশিয়ায় যাবেন দেশে আসবেন না এটা হতে পারেন না। মার না খেলে কেউ রাজনীতি করতে পারে না। আপনি ভবিষ্যতের কর্ণধার হবেন আর মার খাবেন না তা হবে না।’
দুই নেত্রী উদ্দেশ্য করে নূরে আলম বলেন, শেখ হাসিনা বলে তোমরা যে যাহা বলিস ভাই আমি ক্ষমতা ছাড়ব না। অপরদিকে খালেদা বলে, তোরা যে যাই বলিশ ভাই আমার ক্ষমতা এবার চাই।
তিনি আরো বলেন, দেশের নেতারা দুই নেত্রীর পায়ে কাছে গিয়ে বিড়ালের মতো মেউ মেউ করে। বুদ্দিজীবী, সংবাদ পত্র, সাধারণ মানুষকে আজকে বিভাজন করা হয়েছে। এই অবস্থায় সত্যকে ব্যবহার করার কোনো উপায় নেই। দুই একজন সত্য কথা বলতেন তারাও আজ সটকে পড়েছেন। সাগর রুনিকে হত্যা করা হলো কোনো বিচার হয়নি। এমনকি আজকে ১২ বছরের ছেলে মেয়েরাও নিরাপদ নয়।
ভারতের প্রধানমন্ত্রী মুদি প্রসঙ্গে বলেন, মুদি গুজরাটে হাজার মুসলমান হত্যা করেছে অথচ দুই নেত্রী মুদি’র আর্শিবাদ পেতে ব্যস্ত। এমনকি ধর্ম ব্যবসায়ী জামায়াতও মুদির প্রিয় ভাজন হতে ব্যস্ত হয়ে পড়েছে।
এসময় আরো উপোস্থিত ছিলেন প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক এম
এ রশিদ, সাবেক ছাত্রলীগ নেতা আবুল হাসান চৌধুরি, খালেদ আহমদ আলী প্রমূখ।
[b]ঢাকা,আইএম, ৭ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
রাজনীতি
হাসিনা-খালেদার হাত থেকে দেশকে মুক্ত করতে হবে: নূরে আলম
প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের সভাপতি ও ছাত্রলীগ নেতা নূরে আলম সিদ্দিকী বলেছেন, শেখ হাসিনা-খালেদা জিয়ার এই দুই পরিবারের হাত থেকে থেকে দেশকে মুক্ত করতে হবে। শনিবার দুপুরে





