বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় নিয়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ে বৈঠক শনিবার বিকালে ‍অনুষ্ঠিত হবে।

বিকাল ৫টায় বিএনপির নয়াপল্টনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় ২০ দলীয় জোটের মহাসচিবরা অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ