আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আমরা বারবার আহ্বান জানানোর পরেও বেগম জিয়া নির্বাচনে না এসে রাজাকার ও জঙ্গীদের নিয়ে রাজপথে সহিংসতা চালাচ্ছেন। তিনি রাজপথের নেত্রী হতেই নির্বাচনে অংশগ্রহণ করেননি।
রোববার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী ও নৌকা সমর্থক গোষ্ঠি আয়োজিত আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
খলেদা জিয়াকে আন্দোলনের নামে স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানিয়ে সুরঞ্জিত সেন বলেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগ কারও রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেবে না।
[b]ঢাকা, ১৬ মার্চ (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]
রাজনীতি
'আওয়ামী লীগ কারও রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেবে না'
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আমরা বারবার আহ্বান জানানোর পরেও বেগম জিয়া নির্বাচনে না এসে রাজাকার ও জঙ্গীদের নিয়ে রাজপথে সহিংসতা চালাচ্ছেন। তিনি রাজপথের নেত্রী হতেই নির্বাচনে অংশগ্রহণ করেননি





