সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রয়োজন মেধার সাথে নৈতিকতার সমন্বয়, কিন্তু আমাদের দেশে অনেক মেধাবী থাকলেও নৈতিকতা না থাকায় এ সকল মেধাবীরা দেশের জন্য বোঝা হয়ে দাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজকল্যান সম্পাদক রাশেদুল হাসান রানা।

আজ সকালে রাজধানীর এক মিলনায়তনে ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত এক জিপিএ ৫ সংবর্ধনায় প্রধান অতিথীর বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মেধাবীদের পড়ালেখার পাশাপাশি নৈতিকতার শিক্ষা গ্রহনের আহবান জানিয়ে রাশেদুল হাসান রানা আরো বলেন ছাত্রশিবির মেধার সাথে নৈতিকতার সমহ্নয়ের শিক্ষা দেয় তাই একটি সমৃদ্ধ দেশ গঠনে ছাত্রশিবিরের বিকল্প নেই।

শাখা সভাপতি মুঈনুদ্দিন মৃধার সভাপতিত্বে ও সেক্রেটারী সাদেক বিল্লাহর পরিচালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো ছিলেন মহানগরী সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন,বায়তুলমাল সম্পাদক আমানুল্লাহ সরকার, আশরাফ আলী কাওছার,দেলোয়ার হোসাইন প্রমুখ।

এসএইচ