ঈদযাত্রায় (ঈদুল আজহা) প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার এক শোকবার্তায় এ দুঃখ প্রকাশ করে তিনি বলেন, খবরের কাগজ খুললেই সড়ক দুর্ঘটনার সংবাদই প্রমাণ করে দেশের সড়ক যোগাযোগ কতটা ভয়াবহ। অনিরাপদ সড়কে ব্যাপক প্রাণহানিতে দেশবাসীর ঈদের আনন্দ ফিকে হয়ে গেছে।

সড়কের শৃঙ্খলা রক্ষায় ব্যর্থদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে নিহতদের পরিবারগুলোকে যৌক্তিক ক্ষতিপূরণ দেয়ারও দাবি জানিয়েছেন সাবেক এ রাষ্ট্রপতি।

শোক বার্তায় তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এমআর