ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিরীহ মুসলমানদের ওপর ইহুদিবাদী ইসরাইলের নির্মম হামলা ও গণহত্যার প্রতিবাদে আগামীকাল শনিবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষনা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেন, “গত কয়েকদিন থেকে ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকার অবরুদ্ধ জনগোষ্ঠীর ওপর ইহুদিবাদী ইসরাইলের পাশবিক হামলা চলছে। গতকালও সেখানকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরাইলি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ২২ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এ নিয়ে গত তিনদিনের টানা নির্মম হামলায় গাজা উপত্যকার অন্তত ৭৮ ফিলিস্তিনি শহীদ হয়েছেন বলে বিশ্ব মিডিয়ায় প্রচার হয়েছে। একই সাথে নারী, শিশু, বৃদ্ধসহ কয়েক হাজার ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ পবিত্র জুমাবারেও উপত্যকার খান ইউনিস শহর ও নুসেইরাত শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরাইলি জঙ্গিবিমান।
এভাবে ইসরাইল বিশ্ব মানবতাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বার বার ফিলিস্তিনি জনগণের ওপর প্রকাশ্য গণহত্যা চালাচ্ছে। কাজেই ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের ওপর ইহুদিবাদী ইসরাইলের নির্মম হামলা ও গণহত্যার প্রতিবাদে আগামীকাল ১২ জুলাই শনিবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষনা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
দল-মত নির্বিশেষে বিবেকবান সকল মানুষকেই ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ঘোষিত শান্তিপূর্ণ এ কর্মসুচিতে অংশ গ্রহণ করে বিশ্ব মানবতার শত্রু ইহুদিদের নৃশংসতার জোরালো প্রতিবাদ জানানোর আহবান জানানো হয় বিজ্ঞপ্তিতে।
ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





