কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, আগামী বসন্তের আগেই বর্তমান সরকার বিদায় নেবে। অগণতান্ত্রিক কর্মকাণ্ডের কারণে এই সরকারের রাজনৈতিক পতন চাই।
শান্তির দাবিতে অবস্থান কর্মসূচির ১৫৮তম দিনে আজ শুক্রবার বিকেলে সখিপুর উপজেলার জিতাশ্বরী দাখিল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক ইফতার মাহফিলে কাদের সিদ্দিকী একথা বলেন।
কাদের সিদ্দিকী আরো বলেন, রক্ত ঝরিয়ে দেশ জন্ম দিয়েছিলাম বলেই দেশের যখন ক্ষতি হয়, তখন আমাদের বুকে লাগে, স্থির হয়ে ঘরে বসে থাকতে পারি না। দেশের মানুষের যখন নিরাপত্তা থাকে না, নারীর সম্ভ্রম যখন লুণ্ঠিত হয় তখন মনে হয় এমন দেশের জন্য যুদ্ধ করিনি। এই দেশের সব রাজননৈতিক নেতা ও দলের যথাযথ মর্যাদা চায়।
ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, টাঙ্গাইল জেলা কুমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সখিপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুল হালিম সরকার লাল, সাধারণ সম্পাদক অধ্যাপক মীর জুলফিকার শামীম, দুলাল মাস্টার প্রমুখ।
এএইচ





