একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে নির্বাচনী প্রচার-প্রচারণার অংশ হিসেবে পাল্টা-পাল্টি গণসংযোগ করেছে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী।

ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করছেন বর্তমান এমপি কামাল আহমেদ মজুমদার, বিএনপি জোটের পক্ষে ‘ধানের শীষ’ প্রতীকে জামায়াত নেতা ডা. শফিকুর রহমান।

নৌকা প্রতীক নিয়ে প্রচার মিছিল করছেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা।

জাতীয় একাদশ নির্বাচনকে ঘিরে আজ  ঢাকা-১৫ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচার মিছিল বের হয়। ঢাকা-১৫ আসনে ধানের শীষের প্রার্থী ডা.শফিকুর রহমানের "ধানের শীষ" মার্কার প্রচার কার্যক্রম চলে।

ধানের শীষের প্রার্থীরা জানান, আওয়ামীলীগ প্রার্থীদের  হুমকি-ধমকি, পোষ্টার লুট, প্রচারণা চালাতে গেলে এ পর্যন্ত ৬০জন ধানের শীষ সমর্থক পুরুষ ও মহিলাকে পুলিশ কর্তৃক আটক করা হয়।

ধানের শীষের পক্ষে মাইকিং করতে গেলে সি এন জি ও মাইক ম্যানকে আটক করা হয়, বাসা ও অফিসে পুলিশী হয়রানিসহ নানামুখী ষড়যন্ত্র উপেক্ষা করেও  ঢাকা-১৫ আসনে ২০ দলের মনোনিত প্রার্থী ডা.শফিকুর রহমানের "ধানের শীষ" মার্কার প্রচার কার্যক্রম অব্যাহত আছে।

ইতিমধ্যে থানা, ওয়ার্ড ও ইউনিট ভিত্তিক কর্মীসভা, পেশা ভিত্তিক মতবিনিময়, প্রচার পত্র বিলি শেষ হয়েছে এবং প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রচার কাযর্ক্রম চলছে।

আজ রবিবার ১৭ ডিসেম্বর সকালে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের মজলিশে শুরা সদস্য মুহাম্মাদ আতাউর রহমান সরকার ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দের নেতৃত্বে ২০দল ও ঐক্যফ্রন্ট নেতা-কর্মীরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে শেওড়াপাড়া, ইষ্ট ওয়েস্ট স্কুল থেকে সিটি বাজার, ওলিমিয়ার টেক , পীরের বাগ , ৬০ ফিট পাকা  মসজিদ পর্যন্ত ব্যাপক গণসংযোগ, প্রচার মিছিল ও লিফলেট বিলি করে।