বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বর্তমানে দফতরের সমন্বয়কারী আসাদুজ্জামান রিপন বলেছেন, সরকার প্রতিনিয়ত মুখে আইনের শাসনের কথা বললেও আইনকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করছে।
বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি সরকারের প্রতি অভিযোগ করে বলেন, যে নির্বাচনে দেশের জনগণ ভোট দিতে যায়নি, সেই ভোটার ও প্রার্থীবিহীন তামাসার নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার ৫ বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে। এর জন্য তাদেরকেই চরম খেসারত দিতে হবে।
'৫ বছরের আগে নির্বাচন ও সংলাপ হবে না' সরকারের বিভিন্ন মন্ত্রীদের এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এটি তাদের আস্ফালন ছাড়া আর কিছুই নয়। যে সংসদে ১৫৩ জন ফাও এমপি নির্বাচিত হয় সেই সংসদ নিয়ে গর্ব করার কিছুই নেই বলেও তিনি দাবি করেন।
তিনি গতকাল আদালতে বিএনপির স্থায়ী কমিটির ৩জন সদস্যসহ ৫ জন শীর্ষ নেতার জামিন নামঞ্জুর হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে সারাদেশে আটক বিরোধী দলের নেতাকর্মীকে মুক্তি দেয়ার জোর দাবি জানান।
এই প্রহসন ও ভাগাভাগির নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ সম্পূর্ণ অনৈতিক ও অবৈধ। তাই এই সংসদ ভেঙ্গে দিয়ে অবিলম্বে সবদলের অংশগ্রহণে একটি নির্বাচন দেওয়ারও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে দলের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, ধর্ম সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, গণশিক্ষা সম্পাদক অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম ও আসাদুল করিম শাহীন, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম তোফা ও ময়মনসিংহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব প্রমুখ উপস্থিত ছিলেন।[b]
ঢাকা, ২৩ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএইচটি/এআর
[/b]
রাজনীতি
আইনকে সরকার নিজের মত করে চালাচ্ছে: রিপন
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বর্তমানে দফতরের সমন্বয়কারী আসাদুজ্জামান রিপন বলেছেন, সরকার প্রতিনিয়ত মুখে আইনের শাসনের কথা বললেও আইনকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করছে।





