বাংলাদেশের সংবিধান প্রণেতা, বিশিষ্ট আইনবিদ ও গণফোরামের চেয়ারম্যান ড. কামাল হোসেন বলেছেন, নিজ নিজ এলাকায় জনগণের আস্থার পাত্র হয়ে রাজনীতি করুন।
তিনি আজ বিকেল ৫ টায় মতিঝিল মেট্রোপলিটন ভবনের নিজ কার্যালয়ে ন্যাশনাল লেবার পার্টি-এনএলপি’র চেয়ারম্যান আবদুল্লাহ জিয়া এবং বাংলাদেশ ইনসাফ পার্টি’র চেয়ারম্যান শহীদ চৌধুরীর সাথে আলাপকালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, তরুনেরাই দেশ গড়ে। তরুনরাই দেশের ক্রান্তিলগ্নে হাল ধরে। দেশের এমন সংঘাতময় মুহুর্তে তরুন ও উদিয়মান রাজনীতিকদের এগিয়ে আসতে হবে। তাই দেশের মানুষের অধিকার আদায়ে দরকার একটি জনমুখী ও গণমুখী পরিকল্পনা। আর একটি সঠিক পরিকল্পনাই এনে দিতে পারে জনগনের জন্য একটি আদর্শ কল্যাণরাষ্ট্র।
ইআর





