রাজধানীর মহাখালীতে এলাকায় রাকিব (২৮) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।

এসআই জানান, দুর্বৃত্তদের ছুরিকাঘাতের পর আহত রাকিব ও নুর ইসলাম নামের ২ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে রাত সোয়া ১টার দিকে কর্তব্যরত ডাক্তার রাকিবকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নুর ইসলাম ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত রাকিব বনানী থানার ১৯ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতি এবং তার বাবার নাম আলতাফ হোসেন বলে জানা গেছে।

বনানী থানা পুলিশ জানায়, বনানীর টিঅ্যান্ডটি কলোনিতে বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) রাতে রাকিবের ওপর হামলা চালায় দৃর্বৃত্তরা। এসময় ২ জন আহত হন। তাদের একজন হাসপাতালে নেয়ার পর মারা জান। তবে এই হত্যার কারণ জানা যায়নি।  

এমবি