চ্যানেল আইয়ের জনপ্রিয় ইসলামিক অনুষ্ঠান ‘হজ্ব কাফেলা’ ও ‘শান্তির পথে’ অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীর খুনের প্রতিবাদে আগামীকাল রোববার দেশব্যাপী অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে ইসলামী ছাত্রসেনা নামে একটি সংগঠন।

ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগরের সভাপতি মাসুদ হোসাইন জানান, শান্তিপূর্ণভাবে হরতাল পালন করা হবে।

জানা গেছে, নিহত ফারুকী আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য ও হাইকোর্ট মাজার জামে মসজিদের খতিব ছিলেন।

এর আগে বুধবার রাত সোয়া ৯টায় রাজধানীর পূর্ব রাজাবাজারে মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ