খুব শিগগির দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী দিনের আন্দোলন সংগ্রাম পরিচালনায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের সর্বশেষ সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে দিক নির্দেশনা দিতেই এ বৈঠক করবেন তিনি।

আগামী ১০ নভেম্বর দলের চেয়ারপারসনের উপদেষ্ঠা মণ্ডলীর সদস্যবৃন্দ, ১১ নভেম্বর ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক বৃন্দ এবং ১৩ নভেম্বর দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে এ বৈঠক সমূহ অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, আগামীকাল ৫ নভেম্বর বুধবার স্থায়ী কমিটির সঙ্গে খালেদা জিয়ার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু জামায়াতের ডাকা হরতালের কারণে তা পিছানো হয়েছে বলেও জানা যায়।

এসএইচ