অধ্যাপক ড. পিয়াস করিমের মরদেহে শ্রদ্ধা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন, ‘পিয়াস করিমের মৃত্যুর পর তাকে সম্মান জানানো নিয়ে একটি মহল যে রকমের ঘৃণিত আচরণ করেছে। আমরা এর নিন্দা জানাই।

শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পিয়াস করিমের ২য় দফা নামাজে জানাজার পর তার মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, তিনি (পিয়াস করিম) একজন দেশপ্রেমিক ও অধিকার সচেতন মানুষ ছিলেন। তার কথা এবং লেখনীতে ফ্যাসিবাদ ও একনায়কতন্ত্রের বিরুদ্ধে জনগণ আন্দোলনে উদ্ধুদ্ধ হয়েছে।

বিএনপির এই মূখপাত্র বলেন, শ্রদ্ধা নিবেদনে মানুষের এই ঢল প্রমাণ করে পিয়াস করিম কতটা জনপ্রিয় ছিলেন। এসময় তিনি তার অকাল মৃত্যুতে আবারো শোক প্রকাশ করেন।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবীব-উন নবী খান সোহেলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতারাও শ্রদ্ধা জানান।

এমএইচ