কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ ইব্রাহিম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে প্রবেশের সময় পুলিশ তাকে বাধা দেয়।
মঙ্গলবার সন্ধ্যায় তিনি খালেদার সঙ্গে দেখা করতে কার্যালয়ের সামনে গেলে পুলিশ তাকে ঢুকতে দেয়নি।
মেজর ইব্রাহীম জানান, পুলিশ তাকে জানিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে খালেদার কার্যালয়ে প্রবেশে বাধা দেয়া হয়েছে।
জেআই





