বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার রক্তে হিমোগ্লোবিন কমে গেছে।
গত ২৯ ডিসেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
মঙ্গলবার (০৫ ডিসেম্বর) বিকালে দলের চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার দুপুরে প্রফেসর শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের নেতৃত্বাধীন ৬ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। পরে মেডিক্যাল বোর্ড মওদুদ আহমদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তার স্ত্রী হাসনা মওদুদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ডেকে নিয়ে জানান মওদুদের শারীরিক অবস্থা ভালো নয়। বোর্ডের প্রধানের সাথে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন।
এর আগে গত রোববার শায়রুল কবির খান জানিয়েছিলেন, মওদুদ অনেকটা সুস্থ। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। ভর্তির পর দুবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। রিপোর্টে করোনা নেগেটিভ আসে।
গত ২৯ ডিসেম্বর থেকে মওদুদ আহমেদ এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎধীন আছেন। সেখানে প্রফেসর শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন তিনি। আর সার্বক্ষণিক চিকিৎসকের সাথে যোগাযোগ রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এমবি





