আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মাহবুব-উল-আলম হানিফ “বঙ্গবন্ধু রাসূল (স:) এর নিকট থেকে ধর্মনিরপেক্ষতা শিখেছেন” মর্মে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ জানিয়ে আজ ১৭ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ।

তিনি বলেছেন, “এ বক্তব্যের মাধ্যমে জনাব মাহবুব-উল-আলম হানিফের ইসলাম সম্পর্কে চরম অজ্ঞতাই প্রকাশিত হয়েছে।

জনাব মাহবুব-উল-আলম হানিফের জানা প্রয়োজন যে, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, আইন, বিচারসহ সব কিছুই আছে। ধর্মনিরপেক্ষতার কোন স্থান ইসলামে নেই।

রাসূল (সা.) নিকট থেকে ধর্মনিরপেক্ষতা শিখার কথা বলে জনাব হানিফ একদিকে ইসলামের ভুল ব্যাখ্যা দিচ্ছেন, অপরদিকে ধর্মকে নিজ দলের স্বার্থে ব্যবহার করেছেন। আমি তার এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ইসলাম সম্পর্কে বিভ্রান্তিকর বক্তব্য দেয়া থেকে বিরত থাকার জন্য জনাব মাহবুব-উল-আলম হানিফের প্রতি আহবান জানাচ্ছি।”

এসএইচ