অধ্যাপক গোলাম আযম সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়েছেন। তার মৃত্যুতে জাতি একজন প্রজ্ঞাবান গবেষক, সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিকে হারাল বলে শোক প্রকাশ করেছে খেলাফত আন্দোলন।
দলটির আমির মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ, মহাসচিব মাওলানা মুহাম্মাদ জাফরুল্লাহ খান ও সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী এক বিবৃতিতে শনিবার সন্ধ্যায় এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, গোলাম আযম তত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজ সেবামূলক কর্মকাণ্ডে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তা জনগণের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
নেতারা গোলাম আযমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
কেএইচ





