ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগের সমর্থন প্রত্যাশীদের আবেদনপত্র বিতরণ শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এ আবেদনপত্র বিতরণ শুরু হয়।
ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের আবেদন ফরমও দেয়া হচ্ছে। একই সঙ্গে দ্বিতীয় দিনের মতো বিতরণ করা হচ্ছে মেয়র প্রার্থীদের আবেদন ফরমও।
বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিলর পদে আবেদন ফি ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার (২৬ ও ২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাউন্সিলর পদে আবেদনপত্র বিতরণ করা হবে। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের পুরাতন ভবনে ঢাকা উত্তর এবং নতুন ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর প্রার্থীদের আবেদনপত্র বিতরণ করা হচ্ছে।
এমএম





