রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে প্রকৌশলীদের মহাসমাবেশে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সমাবেশে প্রধান অতিথি হিসেবে তার ভাষণ দেয়ার কথা রয়েছে।
শনিবার বেলা ১১টায় ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত এই মহাসমাবেশে তিনি উপস্থিত হন। এসময় তিনি এ্যাব’ এর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূর্লভ ছবি নিয়ে আয়োজিত একটি চিত্র প্রদর্শনীর উদ্ধোধন করেন।
উন্নয়নের জন্য গণতন্ত্র এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) সারা দেশের প্রকৌশলীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আ ন হ আখতার হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস,
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমীন গাজী, ড্যাব এর মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মোস্তাহিদুর রহমানসহ প্রকৌশলী নেতৃবৃন্দ।
ঢাকা, এমএইচ, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর
রাজনীতি
প্রকৌশলীদের মহাসমাবেশে খালেদা জিয়া
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে প্রকৌশলীদের মহাসমাবেশে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সমাবেশে প্রধান অতিথি হিসেবে তার ভাষণ দেয়ার কথা রয়েছে।