আসন্ন পৌর নির্বাচনকে ঘিরে দলের করনীয় ঠিক করতে দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার রাত সোয়া ৯টায় রাজধানীর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলটির ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদের সদস্য, যুগ্ম মহাসচিব এবং সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে এ বৈঠক হয়। বৈঠক শেষ হয় পৌনে ১১টায়।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন- দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এজেডএম জাহিদ হোসেন, ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম, ব্যারিস্টার হায়দার হোসেন, অ্যাডভোকেট আহমেদ আজম খান, শামসুজ্জামান দুদু, রুহুল আমিন চৌধুরী, আবদুল মান্নান, আবদুল হালিম, ইনাম আহমেদ চৌধুরী, যুগ্ম মহাসচিব মো. শাহাজাহান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, গোলাম আকবর খন্দকার ও সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন প্রমুখ।
বৈঠক সূত্র জানায়, খালেদার লন্ডন সফরের বিষয়বস্তু, দশম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিতে বিএনপি’র করণীয়, পৌরসভা নির্বাচনে দলের কৌশল, বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে দলের অবস্থান, সীমিত পরিসরে জাতীয় কাউন্সিল, তৃণমূল পুনর্গঠনের সর্বশেষ অবস্থা, দল পুনর্গঠন এবং চলতি শুষ্ক মৌসুমে আন্দোলন কর্মসূচির ব্যাপারে মতামত নেওয়ার জন্যই এ বৈঠক ডেকেছিলেন খালেদা জিয়া।
এমএইচ





